1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৬৮৫ বার

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews