1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

আজ পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা শাহ  আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর সাহেবের ১৮তম মৃত্যু বার্ষিকী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৪৫৭ বার

মো: উজ্জ্বল আহমেদ : ওনার কথা বড়দের মুখে শুনেছি পাকিস্তান আমল থেকে পানশি নৌকা নিয়ে মাহফিলে যেতেন, বিশেষ করে ভাটি এলাকার গ্রামে, ওনার একটা সুর করে গজল লাইনটা পরিচিত আসিল আমি “কুদ্দুস নূরী পথে পথে ঘুরি” মক্তব, মসজিদ, মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলে কালেকশন করি, এভাবেই প্রত্যেক মাহফিলে সবাইকে কালেকশন করে দিতেন বৃহত্তর সিলেট তথা লন্ডনের মাটিতে।

নূরীয়া একটি নাম, একটি প্রতিষ্টান, মুসলমান সমাজের অহংকার। পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা মরহুম শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র) সাহেবের কথা কম – বেশী আমরা সবাই জানি । তিনি যেমন একজন ইসলাম প্রচারক ছিলেন তেমনি উনার মধ্যে পীর-আওয়ালীয়ার মত গুনাগুণ ছিল, হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জসনে জুলুস প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এবং অনেক প্রতিষ্ঠান নিজ হাতে তৈরি করে গেছেন, আবার অনেক প্রতিষ্ঠান তৈরি করতে ফান্ড রাইজিং করে প্রতিষ্ঠিত করে গেছেন।

আবার উনার পরিবার ও ভক্তবৃন্দরাও নূরীয়া নামে বাংলাদেশ তথা লন্ডনের মাটিতেও অনেক প্রতিষ্ঠান করেছেন ।

আজ ২১ শে জানুয়ারী, মরহুম শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী সাহেবের ১৮তম মৃত্যু বার্ষিকী এবং নূরী সাহেবের পিতা মরহুম শাহ ওলি উল্লাহ (র:) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য মরহুমের মাজার প্রাঙ্গনে শাহ ওলি উল্লাহ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ।

সবার কাছে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করছে নূরী সাহেবের ছোট ছেলে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক, শাহ ওলি উল্লাহ হাফেজিয়া এতিমখানার সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল।

তাছাড়া প্রতি বছরের ন্যায় জৈনপুর ছিলছিলার অন্যতম খলিফা মরহুম শাহ ওয়ালী উল্লাহ (র:) এবং মরহুম শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী সাহেবের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা প্রাঙ্গনে নূরী নগর শাহী ঈদগাহ ময়দানে শাহ পরিবার এবং নূরীয়া দরবার শরীফের উদ্দ্যোগে বাৎসরিক সুন্নী সম্মেলনের আয়োজন করা হয় যা পরবর্তিতে পোস্টারিং করে জানিয়ে দেওয়া হবে বলে জানান।

পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর সাহেবের নিজ হাতে প্রতিষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নতুন গ্রাম নূরী নগরে এবং উনার জন্মস্থান বরং রাজবাড়ীতে নিজ হাতে অনেক প্রতিষ্ঠান করে গেছেন।

আজমিরীগঞ্জ উপজেলার -শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় নূরীয়া কমপ্লেক্স, উনার পিতার  নামে মরহুম শা্হ অলি-উল্লাহ হাফিজিয়া এতিমখানা, উনার পিতার নামে বং রাজ বাড়িতে শা্হ অলি-উল্লাহ জামে মসজিদ, উনার সহ ধর্মিনীর  নামে মুখলিজজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনার নিজ নামে শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা, নূরী নগর শাহী ঈদগাহ এবং একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্হা নূরীয়া মিশন বাংলাদেশ ও লন্ডনে করেছেন।

এছাড়াও উনি বাংলাদেশ- লন্বিডনে বিভিন্ন মক্তব, মসজিদ, স্কূল-মাদরাসা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখেছেন। যা উনার ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনগন সবারই জানা।

মরহুম নূরী সাহেব ৬ছেলে ও ২মেয়ে নাতি – নাতনীসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে ২০০৭ সালের ২১শে জানুয়ারি মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews