1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

কুশিয়ারা নদীর বুকে অজ্ঞাত লাশ, এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৬৭ বার

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ নগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে আজ রাত আনুমানিক ৬.৩০ মিনিটে একটি মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীর পাশে কাদামাটিতে প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে বস্তাটি খুলে ভিতরে একটি মানুষের মাথাবিহীন দেহ পাওয়া যায়। এবং সাথে সাথে প্রশাসন কে খবর দেয়া হয়।

খবর পাওয়ার পরপরই আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাঈদুল হাছান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করে আজমিরীগঞ্জ থানা ইনচার্জ মাঈদুল হাছান বলেন”এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।লাশের দুই হাতে পুঁথির মালা ,অর্ধ ইট ,একটি প্লাস্টিকের বোতল ,এবং ইলেকট্রিক সাদা ক্যাবল সহ প্লাস্টিকের বস্থায় মোড়ানো ,আমরা লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছি ।আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি ,ঘটনাস্থল থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানান, “আমরা এখানে এমন ঘটনা আগে কখনও দেখিনি। এটি আমাদের জন্য খুব ভয়ের ব্যাপার।”

অফিসার ইনচার্জ মাঈদুল হাছান সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন থাকার এবং কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে অবিলম্বে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews