1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

হবিগঞ্জের বাল্লা ট্রেন, একটি লোকাল ট্রেনের হারিয়ে যাওয়া

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৮৯ বার

আলো প্রতিবেদক : বাল্লা রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন, যা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে সেকশনের সিলেট বিভাগে পাঁচটি জংশন ছিল, তার মধ্যে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন অন্যতম।

বাল্লা পরিত্যক্ত রেললাইন

বাল্লা পরিত্যক্ত রেললাইন-

আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক ১৯২৯ সালে শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা পর্যন্ত রেলপথ তৈরি করা হয়। এ সময় এ লাইনের স্টেশন হিসেবে বাল্লা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। পরবর্তী সময়ে হবিগঞ্জ বাজার–শায়েস্তাগঞ্জ–বাল্লা রেলপথ চালু হলে স্টেশনটি জংশন স্টেশনে রুপান্তরিত হয়। সে সময় হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ১৩টি বাগানের চা–পাতা রপ্তানি, বাগানের রেশনসহ আনুষঙ্গিক জিনিসপত্র আমদানি করার একমাত্র মাধ্যম ছিল এ রেলপথ।

বাল্লা রেললাইনের ভৈরব-শায়েস্তাগঞ্জ-আখাউরা পরিত্যক্ত ট্রেন

বাল্লা রেললাইনের ভৈরব-শায়েস্তাগঞ্জ-আখাউরা পরিত্যক্ত ট্রেন-

শায়েস্তাগঞ্জ–হবিগঞ্জ রেলপথে মোট চারটি স্টেশন রয়েছে (শায়েস্তাগঞ্জ জংশন বাদে)। এগুলো হলো হবিগঞ্জ বাজার, হবিগঞ্জ কোর্ট, ধুলিয়াখাল এবং পাইকপাড়া। শায়েস্তাগঞ্জ–বাল্লা রেলপথে মোট সাতটি স্টেশন রয়েছে (শায়েস্তাগঞ্জ জংশন বাদে)। এগুলো হলো বারকোটা, শাকির মোহাম্মদ, সুতাং বাজার, চুনারুঘাট, আমু রোড, আসামপাড়া ও বাল্লা।
২০০৩ সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার পর পরিত্যক্ত হয়ে পড়ে রেলপথটি।
আগে চা-পাতা রপ্তানি এবং বাগানের রেশন, জ্বালানি তেলসহ আনুষঙ্গিক জিনিসপত্র আমদানি করার একমাত্র মাধ্যম ছিল এ রেলপথ। বর্তমানে অস্তিত্ব বিলীনের পথে রয়েছে রেলপথটি।
স্বাধীনতার পর এরশাদ সরকারের প্রথম দিকে এ লাইনটি প্রথমবার বন্ধ হয়। পরে চালু করা হলেও ১৯৯১ ও ১৯৯৬ সালে আবার ট্রেন চলাচল বন্ধ হয়। সর্বশেষ ২০০২ সাল থেকে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রুটের জনপ্রিয় ট্রেন ছিল বাল্লা লোকাল। স্থানীয় বাসিন্দাদের মতে, বাল্লায় যাঁরা ভ্রমণ করতেন, তাঁদের কাছে একটি প্রবাদ খুব জনপ্রিয়তা পেয়েছিল, ‘বাল্লা চলো, আল্লাহ আল্লাহ বলো’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews