1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৬২ বার

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার  ২০২২-২৩ অর্থ বছরের পিবিজিএসইডি’র আওতায় ব্যয়  খরচে নয় ছয়ের অভিযোগ উঠেছে  মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায় গত ২০২২-২৩ অর্থ বছরে মাদ্রাসার শৌচাগার, ছাত্রীদের কমনরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, লাইব্রেরির জন্য বই ক্রয়, সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রীদের ও শিক্ষকদের জন্য আর্থিক অনুদানের খরচে নয় ছয় এর ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে,মাদ্রাসায় নেই শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য টিউবওয়েল, কমনরুমের কোন অস্তিত খোঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের কাছে খরচের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি কোন ধরনের তথ্য দিতে রাজি হননি।

এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বাহার মেম্বারের সাথে সাথে যোগাযোগ করলে তিনি বলেন কয়েকটি পুরাতন ব্রাঞ্চ রং করেছে এর চেয়ে বেশি কাজ করেছে বলে আমার জানা নেই।তবে মাদ্রাসার সুপার এবং আব্বাছ মৌলভী এই ধরনের দুর্নীতি কাজের সাথে জড়িত বলে তিনি জানান (যার বক্তব্য রেকর্ড এর সংরক্ষিত আছে)

এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিউনিটি সদস্য দুলাল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন প্রকল্পের টাকার বিষয়ে আমি কিছু জানিনা। (যার বক্তব্য রেকর্ডিং সংরক্ষিত আছে)

এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ফাইজুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন মাদ্রাসায় এমন প্রকল্প আসছে আমি পূর্বে জানিনি এই টাকা কি করছে সেটাও আমি জানিনা তবে ঘটনার দিন জানতে পারছি।(যার বক্তব্য রেকর্ডে এর সংরক্ষিত আছে)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews