1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

সাফল্যের দারপ্রান্তে উন্মোচন কমিউনিস্ট পার্টি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৬ বার

আলো প্রতিবেদক : উন্মোচন কমিউনিস্ট পার্টি ইতোমধ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায়। ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে জেলা পর্যায়ে কমিটি গঠন ও গণসংযোগ শুরু করেছেন দলটির নেতৃবৃন্দ।

একসূত্রে জানা যায়, ইতোমধ্যে খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, নড়াইল, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা কমিটি গঠন কমপ্লিট।

এবিষয়ে দলটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জানান, আমরা জেলায় জেলায় তত্বাবধায়কগণ গণসংযোগ শুরু করেছেন। আমরা শীগ্রই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ে গিয়ে জেলা সমাবেশের মাধ্যমে কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে।

মহাসচিব ডাঃ কাজী সোহেল রানা বলেন, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করবো। আমরা সম্পূর্ণ পরিবারতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ কে বাহিরে নিয়ে জনগণের সরকার ও বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছি। আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ এ লক্ষ্যে কাজ করবেন এবং নিজের নৈতিক অবস্থানে অটুট থাকবেন।

কেন্দ্রীয় মুখপাত্র আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব আমরা সেই লক্ষ্যেও কাজ করছি আমরা। দেশবাসী সকলকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আমাদের প্রচারিত ২৭ দফা দাবি ও নির্বাচনী ইশতেহার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন মহাসচিব ডাঃ কাজী সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews