1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

চুনারুঘাটে তরুণ-তরুণীর গলায় ফাঁস মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৫ বার

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তরুণ-তরুণী পৃথক পৃথক স্থানে আত্মহত্যা করেছে।

সোমবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে । এরমধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়া (১৮) নামে মরদেহ গুলি উদ্ধার করেছে।

সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী ।

কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পারিবারিক কলহের জের ধরে তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews