1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

মাটিরাঙ্গার গোমতিতে বিএনপি নেতার পাহাড়িদের ভূমি বেদখলের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৪ বার

এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নে মো. জসিম নামের এক বিএনপি নেতা কর্তৃক স্থানীয় পাহাড়ীদের ভূমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- ১. লাল ভুষন ত্রিপুরা (৬২) ও ২. বরেন্দ্র ত্রিপুরা (৬৬)। তারা উভয়ে মাটিরাঙা উপজেলার গোমতী ইউনিয়নের কেওয়া পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি’র গোমতি ইউনিয়নের নেতা সেটলার মো. জসিম দীর্ঘদিন ধরে লাল ভুষন ত্রিপুরা ও বরেন্দ্র ত্রিপুরার বাগানের জায়গা বেদখল করার চেষ্টা করে আসছে। এ নিয়ে আদালতে মামলা হয়। গত জানুয়ারী মাসে আদালত লাল ভুষন ত্রিপুরা ও বরেন্দ্র ত্রিপুরার পক্ষে রায় দেয় এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতে ও সামাজিকভাবেও পাহাড়ীদের পক্ষে রায় দেওয়া হয়। কিন্তু এই আদালত ও সামাজিকভাবে দেওয়া রায় অমান্য করে মো. জসিম তার গংদের নিয়ে পুনরায় জায়গাটি বেদখল করার চেষ্টা করছে। গত ১৩ ফেব্রুয়ারী ভূক্তভোগীরা নিজেদের বাগান থেকে গাছ কাটতে গেলে বিএনপি নেতা জসিমের নেতৃত্বে ৬/৭ জন সেটলার তাদেরকে বাধা প্রদান করে।

এ নিয়ে গতকাল (১৬ ফেব্রুয়ারী) পাহাড়ী ও বাঙালি উভয়ে মিলে আবারো বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় গোমতী বাজারে সালিশ বৈঠক হয়। তবে জসিম গংরা বিচার নিষ্পত্তি না করেই সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।

এদিকে, জোরপূর্বক বেদখল ও পাহাড়ীদের উপর সাম্প্রদায়িক হামলা করার ষড়যন্ত্র চলছে বলে পাহাড়ীনা আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ঘটনাটি ঘটেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews