1. news@dailyhabiganjeralo.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, পরে গ্রেপ্তার জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশ গণশক্তি দলের গভীর উদ্বেগ উত্তরায় বিমান বিধ্বস্ত: বহু হতাহতের শঙ্কা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিডি’র জনশুমারি নয়, গ্রাম শুমারিই হবে জাতীয় শুমারি: বাংলাদেশ গণশক্তি দল রাষ্ট্র সংস্কার ছাড়া একটি নতুন নির্বাচন কেবল পুরনো সংকটের পুনরাবৃত্তি হবে: আব্দুল্লাহ আল নোমান “ভয় নয়, অধিকারই আমাদের শক্তি” — নির্ভয়া বাংলাদেশের অঙ্গীকার মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে: আব্দুল্লাহ আল নোমান অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনের অপরাধ অনিয়ম দুর্নীতির খতিয়ে দেখার কথা বলে কালক্ষেপণ গাজীপুর শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য কর্মকর্তা “আপনার প্রতিবাদই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে” – নির্ভয়া বাংলাদেশের চোখে আঙুল দেওয়া তথ্য

রমজান উপলক্ষে উন্মোচন টেলিভিশনের চেয়ারম্যানের বাণী

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার

রমজান উপলক্ষে উন্মোচন টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান একটি বাণী দিয়েছেন।

গতকাল উন্মোচন টেলিভিশন ও উনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল আইডি তে বাণীটি পোস্ট করেন তিনি। নিম্নে পুরো বাণী টি তুলে ধরা হলো

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় দর্শক ও দেশবাসী,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

পবিত্র মাহে রমজানের মহিমান্বিত আগমনে উন্মোচন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের জন্য শুধু সিয়াম সাধনার সময়ই নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষার মাস।

রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা করি। আসুন, আমরা এই মাসকে কাজে লাগিয়ে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং সত্য ও ন্যায়ের পথে চলি।

উন্মোচন টেলিভিশন সবসময় সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র রমজানের এই বরকতময় সময়ে আমরা দেশ ও জাতির কল্যাণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করছি।

পরম করুণাময় আল্লাহ আমাদের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুন—এই প্রার্থনা করি।

রমজান মোবারক।
আব্দুল্লাহ আল নোমান
চেয়ারম্যান,
উন্মোচন টেলিভিশন (উন্মোচন গ্রুপ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved habiganjeralo
Theme Customized By BreakingNews